২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চাইলেন জাপান অধিনায়ক

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাপানের অধিনায়ক মাকোতো হাসেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:34 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

‘সি’ গ্রুপের দল জাপান কোনো জয় পায়নি। একটি ড্র আর দুটি হারে মোটে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরছে এশিয়ার চ্যাম্পিয়নরা।

কলম্বিয়ার কাছে ৪-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর পদত্যাগ করেন জাপানের কোচ আলবের্তো জাক্কেরোনি।

দায় নিচ্ছেন হাসেবেও, তবে একই সঙ্গে সতীর্থদের প্রচেষ্টায় গর্বিতও তিনি।

ফিফা ডটকমকে তিনি বলেন, “ফুটবলে ফলই সব। চার বছরের প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত ইতিবাচক ফল পাইনি।”