২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ার সামনে ইতিহাসের হাতছানি

চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে আসা আলজেরিয়া কখনো দ্বিতীয় রাউন্ডে ওঠেনি। দুই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে গ্রুপের দ্বিতীয় স্থানে তারা। গ্রুপের শেষ ম্যাচে রাশিয়াকে হারাতে পারলে প্রথমবারের মতো নকআউট যাওয়ার ইতিহাস গড়বে আলজেরিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:35 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

'এইচ' গ্রুপের রাশিয়া-আলজেরিয়া ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে বাইশাদা, কুরিচিবা

ধারণক্ষমতা: ৩৯ হাজার ৬৩১

ম্যাচ শুরু: বৃহস্পতিবার রাত ২টা (বাংলাদেশ সময়)

রেফারি: কুনেইত চাকির(তুরস্ক)

# ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া ১২ বছর পর আবার বিশ্বকাপ খেলতে এসেছে। ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বের বৈতরণী পেরোতে পারেনি তারা।

# দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পাওয়া চতুর্থ গোলটি আলজেরিয়াকে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল করা আফ্রিকার দলে পরিণত করেছে।

# গ্রুপের প্রথম ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোল না করা পর্যন্ত বিশ্বকাপে ২৮ বছর গোলশূন্য ছিল আলজেরিয়া।

# দুই দল একবারই মুখোমুখি হয়েছিল, তাও ৫০ বছর আগে। ১৯৬৪ সালে খেলা ২-২ গোলের প্রীতি ম্যাচটি খেলার সময় রাশিয়া ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ।