দুই জার্মানের লড়াই
২০০৬ বিশ্বকাপে তারা ছিলেন সতীর্থ, এই বিশ্বকাপে প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রের বর্তমান কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান ২০০৬ বিশ্বকাপে তৃতীয় হওয়া জার্মানি দলের কোচ ছিলেন। জার্মনির বর্তমান কোচ ইওয়াখিম লুভ ছিলেন তার সহকারী। 'জি' গ্রুপের জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচটি দুই জার্মান কোচের লড়াইও।
'জি' গ্রুপের জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: আরেনা পের্নামবুকো, রেসিফি
ধারণক্ষমতা: ৪২ হাজার ৬১০
ম্যাচ শুরু: বৃহস্পতিবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: রাভশান ইরমাতভ (উজবেকিস্তান)
# ড্র পেলে জার্মানি, যুক্তরাষ্ট্র দুই দলই নকআউটে উঠবে
# বিশ্বকাপে সবশেষ ২০টি গ্রুপ ম্যাচের মাত্র ১টিতেই হেরেছে জার্মানি, ২০১০ সালে সার্বিয়ার কাছে সেই হারটি ছিল ১-০ গোলে।
# এর আগে বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে জার্মানি-যুক্তরাষ্ট্র, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে খেলা দুটি ম্যাচেই জিতেছে জার্মানি।
# সব মিলিয়ে দুই দল মুখোমুখি হয়েছে নয়বার; জার্মানি জিতেছে ছয় বার আর যুক্তরাষ্ট্র জিতেছে তিনবার।
# গত বছরের ২ জুন ওয়াশিংটন ডিসিতে শেষ দেখায় জার্মানিকে ৪-৩ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র।
