হন্ডুরাসকে হারিয়ে শেষ ষোলোতে সুইসরা
আবারো সামনে সেই হন্ডুরাস এবং কিছু সমীকরণ। তবে এবার আর হতাশা নয়। জেরদান শাচিরির হ্যাটট্রিকে মধ্য আমেরিকার দেশটিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে সুইসজারল্যান্ড।
চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই হন্ডুরাসের সঙ্গে ড্র করেই গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে সুইজারল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ নির্ধারণের ড্র এবারও গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি করেছিল।
সেরা ষোলোতে উঠতে শুধু জয় নয়, ভাগ্যের ছোঁয়াও লাগতো ইউরোপের দেশটির। তবে ফ্রান্স ও ইকুয়েডরের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় কোনো জটিলতা ছাড়ায় ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে পরের রাউন্ডের টিকেট পেল সুইজারল্যান্ড।
সেরা ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ নাইজেরিয়ার বিপক্ষে।
স্টেফান লিশটস্টাইনারের বাড়ানো বল পেয়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান বায়ার্ন মিউনিখের ওই মিডফিল্ডার। পেছনে এক জন এবং সামনে প্রতিপক্ষের আরো দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে অতর্কিত শট নিয়েছিলেন ।
| দেশ | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
