সেরা সাফল্যই নাইজেরিয়ার প্রেরণা
আর্জেন্টিনার সঙ্গে ড্র করতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে নাইজেরিয়ার। কিন্তু কঠিন এই কাজটা করতে পারবে তো পঞ্চম বারের মতো বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার 'সুপার ঈগল' নামে পরিচিত দেশটি? অতীত তাদের প্রেরণা যোগাতে পারে। এবার নকআউটে উঠলে ১৯৯৪ ও ১৯৯৮ সালে শেষ ষোলোতে খেলার সাফল্য ছুঁতে পারবে তারা।
'এফ' গ্রুপের আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ নিয়ে আরো কিছু তথ্য:
স্টেডিয়াম: স্তাদিও বেইরা রিও, পোর্তো আলেগ্রে
ধারণক্ষমতা: ৪৮ হাজার ৮৪৯
ম্যাচ শুরু: বুধবার রাত ১০টা (বাংলাদেশ সময়)
রেফারি: নিকোলা রিস্সোলি (ইতালি)
# দুটি বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, দেশের মাটিতে ১৯৭৮ সালে ও ১৯৮৬ সালে মেক্সিকোতে।
# গ্রুপের প্রথম দুই ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ আর ইরানকে ১-০ গোলে হারিয়ে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
# গ্রুপের প্রথম ম্যাচে ইরানের সঙ্গে গোলশূন্য ড্রর পর বসনিয়া-হার্জেগোভিনাকে ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া।
# আফ্রিকান নেশন্স কাপের বর্তমান চ্যাম্পিয়ন নাইজেরিয়া।
# আর্জেন্টিনা-নাইজেরিয়া এর আগে ৬ বার মুখোমুখি হয়েছে। আর্জেন্টিনার ৪টি জয়ের বিপরীতে নাইজেরিয়া জিতেছে একটি, বাকি ম্যাচটি হয়েছে ড্র।
