পর্তুগাল-যুক্তরাষ্ট্রের নাটকীয় ড্র
শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপে টিকে থাকল পর্তুগাল। পুরো ম্যাচে নিষ্প্রভ থাকা ক্রিস্তিয়ানো রোনালদোর ক্রসে গোল করে দলের হার এড়ান ভারেলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকে থাকল দুই দলেরই।
শুরুতেই গোল করে পর্তুগালকে এগিয়ে নিয়েছিলেন নানি। দ্বিতীয়ার্ধে জার্মেইন জোন্সের গোলে সমতা ফেরানো যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন ক্লিন্ট ডেম্পসি। ইনজুরি সময়ে গোল করে পর্তুগালকে প্রথম পয়েন্ট এনে দেন ভারেলা।
দুই ম্যাচ শেষে চার পয়েন্ট করে নিয়ে প্রথম দুটি স্থানে আছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুটি দল। একই সময়ে অন্য ম্যাচে মুখোমুখি হবে ১ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে থাকা পর্তুগাল ও ঘানা।
মানাউসের আরেনা আমাজনিয়ায় মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। বিপদমুক্ত করতে গিয়ে উল্টো দলকে বিপদে ফেলেন জিওফ ক্যামেরন। ডি বক্সে তার কাছ থেকে বল পেয়ে যান নানি। ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গারের জোরালো শট ফেরানোর কোনো সুযোগই ছিল না টিম হাওয়ার্ডের।
পয়েন্ট তালিকা গ্রুপ জি:
| দেশ | ম্যাচ | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
|---|---|---|---|---|---|---|---|---|
