'বেনজেমাদের দলে বিশ্বজয়ী ফ্রান্সের ছায়া'
সুইজারল্যান্ডকে উড়িয়ে দেয়ার পর ফ্রান্স দলে ১৯৯৮ সালের বিশ্বজয়ী দলের ছায়া দেখতে পাচ্ছেন কোচ দিদিয়ের দেশম।
১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন দেশম। দুটি দলকেই কাছ থেকে দেখেছেন বলে তুলনাটাও ভালোই করতে পাচ্ছেন তিনি।
শুক্রবার আরেনা ফন্তে নোভায় সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারানোর পর খুব উচ্ছ্বসিত ফ্রান্সের কোচ।
"১৯৯৮ সালেও ঠিক একই বিষয় দেখতে পেয়েছিলাম আমরা। তবে আমি খুব মনোযোগী একটা দল পেয়েছি।"
সুইজারল্যান্ডের বিপক্ষে দলের প্রথমার্ধের খেলা নিয়ে বেশ সন্তুষ্ট দেশম। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা বড় জয় পেতে সাহায্য করেছে বলেই মনে করেন তিনি।
