২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাইয়ের লড়াই

বিশ্বকাপ ফুটবলে একই দলে দুই ভাইয়ের খেলার উদাহরণ আছে অনেক। তবে মুখোমুখি হওয়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবারই, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির জেরোম বোয়াটেং মুখোমুখি হয়েছিলেন ঘানার কেভিন প্রিন্স বোয়াটেংয়ের। ভাগ্য ব্রাজিল বিশ্বকাপেও তাদের মুখোমুখি করে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 04:31 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

'জি' গ্রুপের জার্মানি-ঘানা ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা কাস্তেলাও, ফরতালেজা

ধারণক্ষমতা: ৬০ হাজার ৩৪৮

ম্যাচ শুরু: শনিবার রাত ১টা (বাংলাদেশ সময়)

রেফারি: সান্দ্রো রিক্কি (ব্রাজিল)

# ঘানা দলেই আবার আছে দুই ভাই আন্দ্রে আইয়ু ও জর্ডান আইয়ু। ঘানার সর্বকালের সেরা খেলোয়াড় আবেদি পেলের দুই ছেলে তারা।  ২০১০ সালের বিশ্বকাপের দলে ছিলেন আন্দ্রে আইয়ু ও তার আরেক ভাই ইব্রাহিম আইয়ু।

# ঘানার বিপক্ষে ম্যাচে জার্মানির ডিফেন্ডার পের মের্টেজাকারকে হাতছানি দিচ্ছে একটি মাইলফলক। মাঠে নামলেই জার্মানির হয়ে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন তিনি। এর আগে জার্মানির আরো ১২ জন খেলোয়াড় ম্যাচ খেলার শতক করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫০টি ম্যাচ খেলেছেন লোথার ম্যাথাউস।

# জার্মানির প্রথম ম্যাচে নামা হয়নি মিরোস্লাভ ক্লোসার। ঘানার বিপক্ষে নামলে একটি রেকর্ডের হাতছানি আছে তার সামনে। আর দুটি গোল করলেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিতে পারবেন জার্মানির এই স্ট্রাইকার। ১৫ গোল নিয়ে এই রেকর্ডটি এখন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর।

# এর আগে দুই দলের দুবারই সাক্ষাৎ হয়েছে, দুটিতেই জিতেছে জার্মানি। এর মধ্যে গত বিশ্বকাপে ১-০ গোলে জেতা ম্যাচও আছে।