২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টা রিকার প্রেরণা ১৯৯০

প্রথম ম্যাচে উরুগুয়েকে হারানোর পর কোস্টা রিকার গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্নটা আরো জাগ্রত হয়েছে। সেই স্বপ্ন নিয়েই ইতালির বিপক্ষে শুক্রবার মাঠে নামবে তারা। চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ছোট এই দলটির একটা প্রেরণা অবশ্য আছে। বিশ্বকাপে কোস্টা রিকার সেরা সাফল্য ১৯৯০ সালে শেষ ষোলোতে খেলা। এই সাফল্যই তাদের সবচেয়ে বড় প্রেরণা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 04:27 AM

Updated : 13 Oct 2022, 12:15 PM

'ডি' গ্রুপের ইতালি-কোস্টা রিকা ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা পের্নামবুকো, রেসিফি

ধারণক্ষমতা: ৪২ হাজার ৬১০

ম্যাচ শুরু: শুক্রবার রাত ১০টা (বাংলাদেশ সময়)

রেফারি: এনরিকে ওসেস (চিলি)

# ইতালির এই দলটির ৩ জনের ২০০৬ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। আন্দ্রেয়া পিরলো, জানলুইজি বুফ্ফন ও দানিয়েল দে রস্সি-তিন জনেরই বয়স ত্রিশের ঘরে।

# চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সবশেষ খেলা চারটি বড় টুর্নামেন্টের দুটিরই সেমি-ফাইনালে খেলেছে।

# ১৯৯০ সালের পর আর বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি কোস্টা রিকা।

# এর আগে মাত্র একবারই মুখোমুখি হওয়েছে দুই দল, যাতে ১-০ গোলে জিতেছে ইতালি।