২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ের ব্রাজিল-ভরসা

অস্কার তাবারেসের কাছে 'ফাইনাল'। রয় হজসন বলছেন বাঁচা-মরার লড়াই। 'ডি' গ্রুপে উরুগুয়ে-ইংল্যান্ড মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি ব্রাজিলের মাটিতে বলেই ভরসা পেতে পারে উরুগুয়ে। প্রতিবেশী দেশের জল-হাওয়া পরিচিত বলেই শুধু নয়, এই ব্রাজিলেই নিজেদের ফুটবল ইতিহাসের বড় একটি অর্জন আছে তাদের। পুরো ব্রাজিলকে দু:খে ভাসিয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপাটি ১৯৫০ সালে এখানেই জিতেছিল উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

‘ডি’ গ্রুপের এই ম্যাচের আরো কিছু তথ্য:

স্টেডিয়াম: আরেনা দে সাও পাওলো, সাও পাওলো

ধারণক্ষমতা: ৬১ হাজার ৬০৬

ম্যাচ শুরু: বৃহস্পতিবার রাত ১টা (বাংলাদেশ সময়)

রেফারি: কার্লোস ভেলাসকো কারবায়ো (স্পেন)

# ১৯৮৬ সালের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে এবারই প্রথম হারল ইংল্যান্ড। ১৯৮৬ সালে পর্তুগালের বিপক্ষে হেরেছিল তারা, এবারের হারটি ইতালির কাছে। 

# উরুগুয়ের দুটি বিশ্বকাপ শিরোপার একটি ১৯৩০ সালে অভিষেক আসরে, অন্যটি ১৯৫০ সালে ব্রাজিলকে মারাকানা-দু:খ উপহার দিয়ে।

#  ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ শিরোপাটি এসেছে ১৯৬৬ সালে, দেশের মাটিতে।

#  দক্ষিণ আফ্রিকা ২০১০ বিশ্বকাপে সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হারার পর চতুর্থ হয় উরুগুয়ে। 

#  এ পর্যন্ত মুখোমুখি হওয়া ১০ ম্যাচের ৪টি জিতেছে উরুগুয়ে, ইংল্যান্ডের জয় ৩টি; বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। তবে ২০০৬ সালে লিভারপুলে শেষবারের দেখায় ২-১ গোলে জেতে ইংল্যান্ড।