রাজা থেকে রিক্ত যারা
ইতিহাস ডাকছিল স্পেনকে। ব্রাজিল বিশ্বকাপ জয় করতে পারলে ব্রাজিল-ইতালির সঙ্গে শিরোপা ধরে রাখাদের ছোট্ট তালিকায় জায়গা হতো তাদের। ব্রাজিল-ইতালির সঙ্গে একটি তালিকায় যোগ দিল ঠিকই, যা বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার।
রাজার রিক্ত হওয়ার ঘটনা বিশ্বকাপে এর আগে ৪ বার ঘটেছে। যার দুটিই ইতালির, একটি ব্রাজিলের। বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব থেকে বিদায়ের আরেকটি ঘটনা ফ্রান্সের।
ইতালি ১৯৫০
ইতালি ১৯৩৮
১৯৪৯ সালে বিমান দুর্ঘটনায় কিছু খেলোয়াড় মারা যাওয়ায় ইতালি দলটি দুর্বল হয়ে পড়েছিল। এর পর ১৯৫০-এর বিশ্বকাপে অংশ নেয়ারই আগ্রহ ছিল না ইতালির।
পরে অবশ্য আয়োজকদের অনুরোধে ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয় ইতালি। তবে বিমানে নয়, তারা ব্রাজিল গিয়েছিল জাহাজে।
ভগ্ন দল নিয়েও প্যারাগুয়কে ২-০ গোলে হারিয়েছিল ইতালি। তবে সুইডেনের কাছে ৩-২ গোলের হারে প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। জাহাজে করেই আবার বাড়ি ফেরে ইতালি।
ব্রাজিল ১৯৬৬
ব্রাজিল ১৯৬২
ব্রাজিল ১৯৬৬
পেলে-গারিঞ্চা জুটির কল্যাণে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শুরুটা ভালো করেছিল ব্রাজিল। কিন্তু ওই ম্যাচেই পেলে চোটে পড়েন। দ্বিতীয় ম্যাচে তার অনুপস্থিতে হাঙ্গেরির কাছে ৩-১ গোলে হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
পেলে ফিরলেও তৃতীয় ম্যাচে খেলতে পারেননি গারিঞ্চা। ইউসেবিওর পর্তুগালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।
ফ্রান্স ২০০২
ফ্রান্স ১৯৯৮
ফ্রান্স ২০০২
বিশ্বকাপ অভিষিক্ত সেনেগাল উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন উপহার দেয়। ফ্রান্সকে হারায় তারা ১-০ গোলে।
পরের ম্যাচে উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখে ফ্রান্স। পরের ম্যাচে ডেনমার্কের কাছে ২-০ গোলের হারে তিন ম্যাচ খেলেই বিশ্বকাপ অভিযান শেষ হয় ফ্রান্সের। একটিও গোল করতে না পারা দলটি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড গড়ে।
ইতালি ২০১০
ইতালি ২০০৬
ইতালি ২০১০
প্যারাগুয়ে, নিউ জিল্যান্ড ও স্লোভাকিয়ার সঙ্গে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছিল ইতালি। ফুটবল পণ্ডিতরা ধরেই নিয়েছিল, সহজেই নকআউট পর্বে উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
নিয়তি ঠিক করে রেখেছিল অন্য কিছু। প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও নিউ জিল্যান্ডের সঙ্গে ড্র করে তারা। শেষ ম্যাচে স্লোভাকিয়ার কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইতালি।
স্পেন ২০১৪
একসঙ্গে দুটি ইউরো ও একটি বিশ্বকাপ জেতা স্পেন দলটিকে এবার শুরু থেকেই অগোছালো মনে হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৫-১ গোলে উড়ে যাওয়ার পর একটু যেন হতবিহবল হয়ে পড়েছিল স্পেন। চিলির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে কিছুটা হলেও নিজেদের ফুটবল-দর্শন থেকে সরে এসেছিল ভিসেন্তে দেল বস্কের দল।
