২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উরুগুয়ে দলের ক্যারামেল জব্দ!

রুটিতে বা বিস্কিটে 'ক্যারামেল স্প্রেড' মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসে উরুগুয়ের খেলোয়াড়রা। অথচ কিনা দেশ থেকে ব্রাজিলে বয়ে আনা এই মিষ্টি লোভনীয় খাবারের কৌটাগুলো জব্দ করেছে কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 04:12 AM

Updated : 13 Oct 2022, 12:14 PM

উরুগুয়ে দলের সঙ্গে আসা ৩৯ কেজি ক্যারামেল জব্দ করেছে ব্রাজিলের কৃর্তপক্ষ।

ক্যারামেল স্প্রেডকে উরুগুয়ে বলা হয় দুলসে দে লেচে। চিনিযুক্ত দুধ ধীরে ধীরে ঘন করেই এই উপাদেয় খাবারটি তৈরি করা হয়।

সাধারণ এই খাবারটি জব্দ করার পেছনে একটি কারণও দেখিয়েছে ব্রাজিল কর্তৃপক্ষ। খাবারটি দুধের তৈরি বলেই এটি স্বাস্থ্যকর কিনা, এই সার্টিফিকেট প্রয়োজন ছিল, আর এই সংক্রান্ত কোনো কাগজপত্র উরুগুয়ে সদস্যদের কাছে ছিল না বলেই তা জব্দ করা হয়েছে।

উরুগুয়ের অনেকে আবার এই ক্যারামেল স্প্রেড না খেতে পারার মধ্যেই খুঁজছেন কোস্টা রিকার বিপক্ষে হেরে যাওয়ার কারণ।