২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুফ্ফনকে ফিরে পাওয়ার আশা ইতালির

কোস্টা রিকার বিপক্ষে জানলুইজি বুফ্ফন ও ডিফেন্ডার মাত্তিয়া দে শিলিওকে ফিরে পেতে মরিয়া ইতালি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 02:30 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

গত শুক্রবার গোড়ালির গাঁটের চোটে পড়েন বুফ্ফন। ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের ২-১ গোলের জয়ে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে ইতালির গোলবার আগলেছেন সালভাতোরে সিরিগু।

কোস্টা রিকার বিপক্ষে গ্রুপ পর্বে ইতালির দ্বিতীয় ম্যাচটি আগামী শুক্রবার। এর আগে চোটে পড়া দুই খেলোয়াড়কে সুস্থ দেখতে চায় ইতালি।