২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনকে নিয়ে আবার ইতিহাস গড়তে চান দেল বস্ক

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে স্পেন। এ ম্যাচের জন্য তো বটেই, আবার ইতিহাস পড়তে প্রস্তুত কোচ ভিসেন্তে দেল বস্কের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 06:17 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শুক্রবার সালভাদরে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে সংবাদ সম্মেলনে দেল বস্ক ব্রাজিল বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানান।

"আমাদের সব খেলোয়াড়ই দলের ফুটবল দর্শনের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমরা জানি, এই ধরণের খেলা নিয়ে আমরা হয় মরব, না হয় জিতব...আবার ইতিহাস গড়ার আশা করছি আমরা।"

এই বিশ্বকাপে বিশ্ব ফুটবলে স্পেন-রাজের শেষের শুরু দেখছেন অনেকেই। কিন্তু স্পেন কোচ বললেন, সেই সময় এখনো আসেনি। এখনো তার দলের শিরোপা জয়ের চোয়ালবদ্ধ পণ আছে বলে উল্লেখ করেছেন ভিসেন্তে দেল বস্ক।