২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধের প্রত্যয় রামোসের

বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতা কনফেডারেশন্স কাপের ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছিল স্পেন। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট, বিশ্বকাপে সেই হারের বদলা নিতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:02 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার স্পেনের সের্হিও রামোসকে শুভেচ্ছা দূত ঘোষণা করেছে ইউনিসেফ। বিশ্বকাপ ভেন্যু শহর কুরিচিবায় সেই অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ ডিফেন্ডার জানান, গত বছরের মহড়া প্রতিযোগিতার ফাইনালে হারের প্রতিশোধ চান তিনি।

২০০৮ সালে ইউরো জেতার পর ২০১০ সালে বিশ্বকাপ শিরোপা ঘরে নেয় স্পেন। ২০১২ সালে ইউরো শিরোপা ধরে রাখা দলটি পরের বছর কনফেডারেশন্স কাপের ফাইনালে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হওয়ার লজ্জা এখনো ভুলেনি।

সেই হারের তিক্ত স্মৃতি স্মরণ করে রামোস বলেন, “আমরা আগেই ব্রাজিলে এসেছিলাম, কনফেডারেশন্স কাপে খেলতে।… ফুটবল সব সময়ই হারের জ্বালা প্রশমিত করার একটু সুযোগ দেবে।”

‘এ’ গ্রপের দল ব্রাজিলের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগটা দ্বিতীয় রাউন্ডেই পেয়ে যেতে পারে ‘বি’ গ্রুপের দল স্পেন। নিজেদের গ্রপে এক দল চ্যাম্পিয়ন অন্য দল রানার্সআপ হলেই শেষ ষোলর লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্বাগতিকদের তিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, মেক্সিকো ও ক্যামেরুন। স্পেন খেলবে নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।