২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাও পাওলোয় ধর্মঘট শঙ্কা কাটেনি

সাও পাওলোর মেট্রো শ্রমিকরা তাদের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে। তবে ব্রাজিলের সবচেয়ে বড় শহরের যাতায়াত ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া এই ধর্মঘট আবার বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ফিরে আসতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল সমর্থকরা এরই মধ্যে ব্রাজিলে আসতে শুরু করেছে। ধর্মঘটের কারণে সোমবার সাও পাওলোতে মারাত্মক যানজটের মুখোমুখি হয় বিভিন্ন দেশ থেকে আসা ফুটবলপ্রেমীরা।

সোমবার ছিল বেতন বাড়ানোর দাবিতে মেট্রো শ্রমিকদের আন্দোলনের পঞ্চম দিন।

বুধবার বিক্ষোভকারী শ্রমিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসবে স্থানীয় কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে ধর্মঘট স্থগিত করেছে তারা। তবে আলোচনায় বনিবনা না হলে বৃহস্পতিবার আবার ধর্মঘট শুরু করবে বলে জানিয়েছে মেট্রো শ্রমিকরা।