২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে পৌঁছলো বিশ্ব চ্যাম্পিয়নরা

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ব্রাজিলে পা রেখেছে স্পেন। ভিসেন্তে দেল বস্কের দল ব্রাজিল পৌঁছেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:21 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

এল সালভাদরে বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর পর ওয়াশিংটন থেকে রওনা দিয়ে ব্রাজিলের শহর কুরিচিবায় পৌঁছেছে টানা তিনটি বড় শিরোপা (২০০৮ ও ২০১২ সালের ইউরো এবং ২০১০ বিশ্বকাপ) জেতা দলটি।

ব্রাজিলে স্পেন দল ঘাঁটি গাড়বে সিটি দো কাজুতে।

গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে শুক্রবার। ‘বি’ গ্রুপে এর পর তারা লড়বে চিলি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।