২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরছেন রোনালদো

মঙ্গলবারই মাঠে ফিরতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেন চোট থেকে সেরে ওঠা পর্তুগালের অধিনায়ক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 01:54 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

হাঁটুর রিয়াল মাদ্রিদের ২৯ বছর বয়সী তারকা পর্তুগালের সবশেষ দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি। এমনকি শনিবারের আগে পুরো দলের সঙ্গে অনুশীলনও করেননি রোনালদো। সময় মতো সেরে নাও উঠতে পারেন বলে সংশয় ছিল তাকে নিয়ে।

রোনালদোর অনুপস্থিতিতে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি পর্তুগাল। তাই মঙ্গলবার তিনি ফিরলে পর্তুগাল দল মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠাই স্বাভাবিক।

রোনালদোর ফেরা নিয়ে দলটির কর্মকর্তারা কোনো কথা না বললেও পর্তুগালের ফরোয়ার্ড ভিয়েইরিনিয়া মুখ খুলেছেন।

“সে যদি অনুশীলনের জন্য ‘ফিট’ থাকে, তাহলে ম্যাচটি খেলার জন্যও তৈরি থাকবে।” 

পর্তুগালের হয়ে ১১০ ম্যাচ খেলে ৪৯ গোল করা রোনালদো দলটির প্রাণভোমরা। সুইডেনের বিপক্ষে প্লে-অফে অসাধারণ এক হ্যাটট্রিক করে পর্তুগালকে বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে নিয়ে এসেছেন তিনিই।

ভিয়েইরিনিয়ার কথাতেই বোঝা যায়, পর্তুগালের জন্য রোনালদোর মাঠে থাকাটা কতটা জরুরি।

“দলে রোনালদোর থাকার গুরুত্ব সবাই জানে। মাঠে ও মাঠের বাইরে দলের জন্য তার থাকাটা জরুরি।”

ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের অভিযান শুরু হবে ১৬ জুন, জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জি’ গ্রুপে তাদের পরের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্র ও ঘানার বিপক্ষে।