দেশকে গর্বিত করতে চান তোরে
কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) মিডফিল্ডার ইয়াইয়া তোরে জানেন বিশ্বকাপে তাদের সাফল্য দেশের মানুষকে কতটা আন্দোলিত করে। তাই ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করে দেশের মানুষকে গর্বিত করার প্রত্যয় ম্যানচেস্টার সিটির এই তারকার।
আট বছর আগে ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ অভিষেক হয় কোত দি ভোয়ার এবার টানা তৃতীয় বিশ্বকাপ খেলছে তারা।
১৯৯৯ সালের পর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে দু-দুটি গৃহযুদ্ধ হয়ে গেছে। যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষের মুখে হাসি ফোটানোকেই বিশ্বকাপে ভালো খেলার প্রেরণা হিসেবে নিচ্ছেন তোরে।
দেশের মানুষকে একটাই বার্তা দিতে চান তোরে, যুদ্ধ নিয়ে না ভেবে বিশ্বকাপে দেশ কিভাবে খেলছে সেটা নিয়েই ভাবুক সবাই।
