ওয়েনের চোখে আর্জেন্টিনাই ফেভারিট
ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড মাইকেল ওয়েন আর্জেন্টিনার পক্ষেই বাজি ধরতে রাজি। লিওনেল মেসির জাদুকরি ফুটবল আর দক্ষিণ আমেরিকার পরিচিত পরিবেশে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা দিয়েগো মারাদোনার দেশই জিততে পারে বলে মনে করেন তিনি।
রোববার হংকংয়ে এক অনুষ্ঠানে গিয়ে মেসির বিশ্বকাপ জয়ের সম্ভাবনার কথাই বললেন ওয়েন।
“আর্জেন্টিনা দলে দি মারিয়া, মেসি, হিগুয়াইন ও আগুয়েরোর মতো দুর্দান্ত সব খেলোয়াড় আছে। মূলত তারা বাড়ির পরিবেশেই খেলবে এবং আমি মনে করি, এবার মেসি বিশ্ব মঞ্চে উজ্জ্বলতা ছড়াবে।”
