২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানচেসরা এখন ব্রাজিলে

ফুটবল বিশ্বকাপে খেলতে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ব্রাজিল পৌঁছেছে চিলি। বৃহস্পতিবার বেলো হরিজন্তেতে পা রেখেছে তারা। বিশ্বকাপের আগে এখানেই শেষ প্রস্তুতি নেবে ব্রাজিল বিশ্বকাপে ‘বি’ গ্রুপের দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 02:18 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

কোচ হোর্হে সামপাওলির নেতৃত্বে হোটেল তোকাদা রাপোসাতে পৌঁছেছে চিলি দল। ‘লা রোসা’ নামে পরিচিত দলটিকে স্বাগত জানাতে আগে থেকেই তৈরি ছিল সবকিছু। ক্রুজেইরোতে চিলির অনুশীলন মাঠটি রঙিন করে তোলা হয়েছে সে দেশের পতাকার রঙে।

ব্রাজিল বিশ্বকাপে সমর্থকদের ভালো কিছু উপহার দেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী চিলিকে কঠিন পথই পাড়ি দিতে হবে। ১৩ জুন কুইয়াবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস।