জায়ান্ট জার্মানির গোলের জবাবে কিছুক্ষণের মধ্যেই পাল্টা গোল। বিশ্বকাপ অভিষেকে তখন হয়তো অবিশ্বাস্য কোনো সাফল্যই উঁকি দিচ্ছিল কুরাসাওয়ের মনে। তাদের গ্যালারিতেও তখন সে কী গর্জন! তবে, এরপর তাদেরকে নিয়ে যে ছেলেখেলা করল ইউলিয়ান নাগেলসমানের দল, তাতে স্মরণীয় দিনটা বিষাদে পরিণত হলো বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ছোট্ট দেশটির। ৭-১ গোলে জয়ের আনন্দে অভিযান শুরু করল চারবারের চ্যাম্পিয়নরা। ছবি: রয়টার্স