Published : 23 Jun 2026, 10:58 AM
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে এসে প্রথম দুই ম্যাচেই নিশ্চিত হয়ে গেল নকআউট পর্ব। মুহূর্তটি স্মরণীয় করে রাখতে নরওয়ের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপন করলেন আর্লিং হলান্ড-মার্টিন ওডেগোররা। ম্যাচ জুড়েই অবশ্য গ্যালারিতে দেখা গেল ‘নোকা বাইচের’ দৃশ্য। নরওয়ের আনন্দের দিনে ৩-২ গোলে হারের বেদনায় পুড়ল সেনেগাল। ছবি: রয়টার্স










