২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মেদভেদেভকে হারিয়ে চায়না ওপেন সিনারের

চলতি বছরে তৃতীয় শিরোপা জিতেছেন এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 06:56 PM

Updated : 05 Oct 2023, 06:56 PM

২০২৩ সালে ইয়ানিক সিনারের সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। চায়না ওপেনের ফাইনালে দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভকে হারিয়ে চলতি বছরে নিজের তৃতীয় শিরোপা জিতলেন এই ইতালিয়ান। 

বেইজিংয়ের ফাইনালে বুধবার মেদভেদেভকে ৭-৬ (২), ৭-৬ (২) গেমে হারান সিনার। সব মিলিয়ে তার ক্যারিয়ারের নবম শিরোপা এটি। 

এবারই প্রথম মেদভেদেভকে হারালেন সিনার। এই দুজনের আগের ছয় সাক্ষাতের সবগুলোতেই জিতেছিলেন রুশ তারকা। যার মধ্যে আছে এই মৌসুমের শুরুতে রটারডাম ও মায়ামি ওপেনের ফাইনালও।