২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড়ে পিষ্ট হয়ে মরক্কোর স্টেডিয়ামে নিহত ১

আফ্রিকান প্রতিযোগিতা সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ঘটনাটি ঘটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 07:33 PM

Updated : 30 Apr 2023, 07:33 PM

সিএএফ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন একজন দর্শক। আল-রাজা ক্লাব আথলেতিক ও আল-আহলির ম্যাচে ঘটা এই ঘটনার তদন্তে নেমেছে কাসাব্লাঙ্কা কর্তৃপক্ষ।

মরক্কান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শনিবার আফ্রিকান প্রতিযোগিতাটির শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচ দেখতে দর্শকের ঢল নামে পঞ্চম মোহাম্মেদ স্টেডিয়ামে। হাজার হাজার সমর্থক মাঠে প্রবেশের চেষ্টা করেন। তখনই ভিড়ের মধ্যে পিষ্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৯ বছর বয়সী নওরা।

বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য সমবেদনা জানিয়েছে আল-রাজা। ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়। প্রথম লেগে ২-০ গোলে হেরেছিল মরক্কান ক্লাব আল-রাজা।

দিনের অন্য ম্যাচে তিউনিসে মুখোমুখি হয়েছিল এসপেরান্স ও জেএস কাবিলি। ভিড়ের মধ্যে দর্শকরা সমস্যা তৈরি করায় ম্যাচটির দ্বিতীয়ার্ধের খেলা ৪০ মিনিট বিলম্বে শুরু হয়।