২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের জন্য টটেনহ্যামে কুলুসেভস্কি

২০২৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 03:45 PM

Updated : 18 Jun 2023, 03:45 PM

ধারে টটেনহ্যাম হটস্পারে খেলছিলেন দেইয়ান কুলুসেভস্কি। সুইডিশ এই উইঙ্গারের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ইউভেন্তুস থেকে তাকে পাকাপাকিভাবে কিনে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

কুলুসেভস্কির সঙ্গে স্থায়ীভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করার কথা শনিবার নিশ্চিত করে টটেনহ্যাম। ২০২৮ সাল পর্যন্ত দলটির হয়ে খেলবেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

ইউভেন্তুস থেকে ২০২২ সালের জানুয়ারিতে ১৮ মাসের জন্য ধারে টটেনহ্যামে যোগ দেন কুলুসেভস্কি। সোয়া ৩ কোটি ইউরোতে তাকে পুরোপুরি কিনে নেওয়ার সুযোগ ছিল ইংলিশ ক্লাবটির। সেটাই কাজে লাগিয়েছে তারা।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, কুলুসেভস্কির ট্রান্সফার ফি কমিয়ে আড়াই কোটি পাউন্ডে রাজি হয়েছে ইউভেন্তুস।

সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের হয়ে ৫৭ ম্যাচ খেলেছেন কুলুসেভস্কি। ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬টিতে।