২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফাইভ-এ সাইড এশিয়া কাপ হকিতে ইরানকে উড়িয়ে দিল মেয়েরা

হ্যাটট্রিক করেছেন অর্পিতা পল ও আইরিন রিয়া।

ফাইভ-এ সাইড এশিয়া কাপ হকিতে ইরানকে উড়িয়ে দিল মেয়েরা

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 07:10 PM

Updated : 26 Aug 2023, 07:09 PM

উইমেন’স ফাইভ-এ-সাইড এশিয়া কাপ হকিতে আরেকটি দাপুটে জয় পেল বাংলাদেশ। এবার ইরানকে গোলের মালা পরালেন অর্পিতা-আইরিনরা।


ওমানের সালালাহ’য় হওয়া এই প্রতিযোগিতায় শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে ইরানকে ৯-৩ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। আইরিন রিয়া ৪টি ও অপির্তা পল ৩টি গোল করেন। একবার করে জালের দেখা পান মুক্তা খাতুন ও মোসাম্মাৎ আক্তার।

এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-৪ গোলে হেরে আসর শুরু করা মেয়েরা দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ১০-৫ গোলে গুঁড়িয়ে দিয়েছিল।

আসরে বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে খেলছে। এই পুলে বাংলাদেশসহ আছে চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান, ওমান ও হংকং। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের।