২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘বছর শেষ’ বার্সেলোনা ফরোয়ার্ডের

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে হামজা আব্দেলকারিমকে।

‘বছর শেষ’ বার্সেলোনা ফরোয়ার্ডের

বার্সেলোনার জার্সিতে হামজা আব্দেলকারিম। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 05:28 PM

Updated : 29 Nov 2026, 05:28 PM

চোট ছোবল দিয়েছে হামজা আব্দেলকারিমের শরীরে। কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডকে। চলতি বছরে আর মাঠে না-ও নামা হতে পারে তার।

গত জুলাইয়ে বার্সেলোনায় যোগ দেন আব্দেলকারিম। কিন্তু ক্লাবটির মূল দলে এখনও নিজের জায়গা পোক্ত করতে পারেননি ১৮ বছর বয়সি মিশরের ফুটবলার। মৌসুমে এখন পর্যন্ত চার ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি, করেছেন একটি গোল।

গত সপ্তাহে বার্সা আতলেতিকের (বার্সেলোনার রিজার্ভ দল) হয়ে এস্পানিওলের বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল আব্দেলকারিমের। তবে শেষ মুহূর্তে চোটের থাবায় ছিটকে যান তিনি।

বার্সেলোনা আতলেতিকের সঙ্গে শুক্রবার অনুশীলনে ফেরেন আব্দেলকারিম। তবে চোট পাওয়া জায়গায় আবারও অস্বস্তি অনুভব করেন তিনি। এতে তেরাসার বিপক্ষে বার্সেলোনা আতলেতিকের রোববারের ম্যাচ থেকেও ছিটকে যান এই ফুটবলার।

মুন্দো দেপোর্তিভোর খবর, পেশির সমস্যায় ভুগছেন আব্দেলকারিম। সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

খবরটি সত্যি হলে, চলতি বছরে আব্দেলকারিমের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।