২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন পালমেইরাস, ৬২ বছরে প্রথমবার আর্জেন্টিনাকে ছাড়িয়ে ব্রাজিল

এই নিয়ে টানা আট আসরে দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরল ব্রাজিলের ক্লাব।

কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন পালমেইরাস, ৬২ বছরে প্রথমবার আর্জেন্টিনাকে ছাড়িয়ে ব্রাজিল

চ্যাম্পিয়ন পালমেইরাস দলের উদযাপন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:10 PM

Updated : 29 Nov 2026, 06:10 PM

আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসকে হারিয়ে কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের পালমেইরাস। তাতে একটি জায়গায় ছয় দশকের বেশি সময় পর আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাটির ফাইনালে শনিবার ১-০ গোলে জেতে পালমেইরাস। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি করেন রামোন সোসা।

প্রতিযোগিতাটিতে পালমেইরাসের চতুর্থ শিরোপা এটি। সবশেষ আট আসরেই চ্যাম্পিয়ন হলো ব্রাজিলের ক্লাব।

১৯৬০ সালে শুরু এই প্রতিযোগিতায় সব মিলিয়ে ব্রাজিলের ক্লাবগুলোর শিরোপা হলো মোট ২৬টি। আর্জেন্টিনার ক্লাবগুলোর ২৫টি ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসল তারা।

৬২ বছরের মধ্যে এই প্রথম আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের লিবের্তাদোরেস শিরোপাসংখ্যা বেশি হলো।