২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ইপিএল

অনুদান হিসেবে ১০ লাখ পাউন্ড দেবে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 03:49 PM

Updated : 11 Feb 2023, 03:49 PM

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের শিকার তুরস্ক ও সিরিয়ার সাহায্যে এগিয়ে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

গত সোমবার স্থানীয় সময় ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ হাজারের বেশি।

এক বিবৃতিতে শুক্রবার শোক প্রকাশ করে অর্থ সাহায্যের ঘোষণা দেয় ইংল্যান্ডের শীর্ষ লিগ কর্তৃপক্ষ।

প্রিমিয়ার লিগে এই সপ্তাহান্তের ম্যাচগুলোতে খেলোয়াড় ও কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা উয়েফা এবং উয়েফা ফাউন্ডেশন ফর চিলড্রেন তুরস্ক ও সিরিয়ায় মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য প্রাথমিকভাবে ২ লাখ ইউরো দিয়েছে।