০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

বেনফিকার বিপক্ষে এমবাপেকে পাচ্ছে না রেয়াল মাদ্রিদ

চ‍্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে গোলের জন‍্য সবচেয়ে বড় ভরসাকে পাচ্ছেন না আলভারো আরবেলোয়া।

বেনফিকার বিপক্ষে এমবাপেকে পাচ্ছে না রেয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 06:53 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া আশায় ছিলেন, কিলিয়ান এমবাপেকে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত বেনফিকার বিপক্ষে ম‍্যাচ থেকে ছিটকেই গেলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

চ‍্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে বুধবার বেনফিকার বিপক্ষে খেলবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ের এই ম‍্যাচের জন‍্য দেওয়া স্বাগতিকদের স্কোয়াডে নেই এমবাপে।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ক্লাবের হয়ে ৩৮ ম‍্যাচে ৩৩ গোল করা এমবাপেকে ভোগাচ্ছে হাঁটুর সমস‍্যা। গত ডিসেম্বরে প্রথম এই সমস‍্যা মাথা চাড়া দেয়।

এই ফিরতি লেগের আগে সংবাদ সম্মেলনে রেয়াল কোচ আরবেলোয় যদিও বলেছিলেন, এই ম‍্যাচে খেলার জন‍্য ফিট এমবাপে। তবে শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না তার। 

আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আছেন গন্সালো গার্সিয়া, ব্রাহিম দিয়াস ও মাস্তানতুয়োনো।     

প্রথম লেগে ১-০ গোলে জিতে শেষ ষোলোর পথে এক পা এগিয়ে আছে রেয়াল।