২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ান ওপেনে নেই র‍্যাঙ্কিংয়ের এক নম্বর আলকারাস

চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 06:02 PM

Updated : 07 Jan 2023, 06:08 PM

অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হচ্ছে না ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় কার্লোস আলকারাসের। ডান পায়ের পেশির চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই স্প্যানিয়ার্ড। 

প্রাক-মৌসুম অনুশীলনে পাওয়া এই চোটে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা শুক্রবার টুইট করে জানান ১৯ বছর বয়সী আলকারাস। 

গত সেপ্টেম্বরে ইউএস ওপেন দিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন আলকারাস। এই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। 

চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ভেনাস উইলিয়ামসও। 

আগামী ১৬ জানুয়ারি মেলবোর্নে শুরু হবে টুর্নামেন্ট।