২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় ফুটবল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা

গ্যালারির ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে এবং অনেক সমর্থক নিচে পড়ে যাওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

আলজেরিয়ায় ফুটবল মাঠে মর্মান্তিক দুর্ঘটনা
৫ জুলাই স্টেডিয়াম। ছবি: বিল্লাল হাদ্দাদি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 03:32 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

আলজেরিয়ায় প্রিয় ক্লাবের শিরোপা জয়ের উৎসবের অংশ হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দর্শক। এমসি আলজারের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর, গ্যালারির ওপরের স্ট্যান্ড থেকে পড়ে আরও অনেকে আহত হয়েছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমে শনিবার এই খবর জানানো হয়েছে। দেশটির রাজধানীর ৫ জুলাই স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এমসি আলজার বিবৃতি দিয়ে এক সমর্থকের মৃত্যুর কথা জানিয়েছে।

ইয়োনেস নামের ওই সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এমসি আলজারের খেলোয়াড়, স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তারাও রক্ত দেওয়ার জন্য ছুটে যান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।