০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বর্ণবাদী আচরণের শিকার কোমান-চুয়ামেনি

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে পারেননি এই দুই ফরাসি।

বর্ণবাদী আচরণের শিকার কোমান-চুয়ামেনি

অহেলিয়া চুয়ামেনি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2022, 04:12 PM

Updated : 20 Dec 2022, 04:27 PM

বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে লক্ষ্যভেদ করতে ব্যর্থ ফ্রান্সের দুই খেলোয়াড় কিংসলে কোমান ও অহেলিয়া চুয়ামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন। 

বিবিসির সোমবারের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। 

আর্জেন্টিনার বিপক্ষে গত রোববারের রোমাঞ্চকর ফাইনাল নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সের হয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শট মিস করেন মিডফিল্ডার চুয়ামেনি ও ফরোয়ার্ড কোমান। 

কঠিন এই সময়ে ২৬ বছর বয়সী কোমানের প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছে তার ক্লাব বায়ার্ন মিউনিখ।

Image

কিংসলে কোমান

“এফসি বায়ার্ন পরিবার তোমার সঙ্গে আছে, রাজা। খেলাধুলা বা আমাদের সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই।” 

গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালে ইতালির বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের মার্কাস র‍্যাশফোর্ড, বুকায়ো সাকা ও জেডন সানচো। তিন জনই টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।