বিশ্বকাপের বাকি ২৭ দিন: ইয়োহান ক্রুইফ দা ক্রিয়েটর
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৭ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ পিছু ফিরে দেখা যাক কিংবদন্তি ইয়োহান ক্রুইফের এমন কীর্তি, বিশ্বকাপের মঞ্চে যা করতে পারেনি আর কেউ।
১৯৭৪ সালের জার্মানি আসরে নেদারল্যান্ডসের জন্য ৩৬টি সুযোগ তৈরি করেন ক্রুইফ- বিশ্বকাপের কোনো আসরে একজনের খেলোয়াড়ের পক্ষে যা সর্বোচ্চ।
তালিকায় দুইয়ে আছেন আরেক কিংবদন্তি দিয়েগো মারাদোনা; ১৯৮৬ সালের মেক্সিকো আসরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে ২৭টি সুযোগ তৈরি করেছিলেন তিনি।
বিশ্বকাপে ওই একমাত্র আসরে খেলে সাত ম্যাচে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেন ক্রুইফ।
সেবার মিউনিখের ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভাঙে ডাচদের। এখনও পর্যন্ত তারা বিশ্বকাপ জিততে পারেনি।
