২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব বিশ্বকাপের আগে বতাফোগোয় আর্জেন্টাইন স্ট্রাইকার

২০২৭ সালের শেষ পর্যন্ত ব্রাজিলের এই ক্লাবে খেলবেন হোয়াকিন কোররেয়া।

ক্লাব বিশ্বকাপের আগে বতাফোগোয় আর্জেন্টাইন স্ট্রাইকার
ইন্টার মিলান অধ‍্যায় শেষে ইতালি ছেড়ে ব্রাজিলে নতুন ঠিকানা খুঁজে নিলেন হোয়াকিন কোররেয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2025, 08:27 AM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ইন্টার মিলানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নতুন ঠিকানা খুঁজে নিলেন হোয়াকিন কোররেয়া। ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিলিয়ান ক্লাব বতাফোগোয় যোগ দিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

ব্রাজিলের শীর্ষ লিগের ক্লাব বতাফোগো এক বিবৃতিতে কোররেয়াকে দলে নেওয়ার কথা জানিয়েছে। চুক্তির মেয়াদ ২০২৭ সালের শেষ পর্যন্ত।

“ইন্টার মিলানের সঙ্গে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে এসেছে কোররেয়া। সে এখানে ৩০ নম্বর জার্সি পরে খেলবে। ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন‍্য সে বতাফোগো দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দেবে।”  

নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে বতাফোগো। সেখানে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ, ট্রেবলজয়ী ফরাসি ক্লাব পিএসজি ও সিয়াটল সাউন্ডার্স।

২০১২ সালে এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার হয়ে অভিষেক হয় কোররেয়ার। ৩০ বছর বয়সী স্ট্রাইকার খেলেছেন সাম্পদরিয়া, সেভিয়া, লাৎসিও, মার্সেই ও ইন্টার মিলানে। ২০২১ সালে আর্জেন্টিার কোপা আমেরিকা জয়ী দলটির সদস‍্য ছিলেন তিনি।