১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরেকবার ইয়াশিন ট্রফি জিতে মার্তিনেসের পাশে দোন্নারুম্মা

পিএসজির ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই ইতালিয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 03:03 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

পিএসজির হয়ে শেষটা সুখকর না হলেও ফরাসি এই ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেলেন জানলুইজি দোন্নারুম্মা। কেবল দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনি দুইবার জিতলেন বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি। 

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ সোমবার প‍্যারিসে জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা গোলরক্ষক হিসেবে দোন্নারুম্মার নাম ঘোষণা করা হয়।

২০১৯ সাল থেকে দেওয়া হচ্ছে ইয়াশিন ট্রফি। প্রথমবার এই পুরস্কার জেতেন ব্রাজিলের আলিসন। এক বছর পর প্রথমবার এই পুরস্কার জেতেন দোন্নারুম্মা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম‍্যানচেস্টার সিটিতে খেলা ২৬ বছর বয়সী দীর্ঘদেহী গোলরক্ষক জিতলেন দ্বিতীয়বার।

গত দুই বছরে এই পুরস্কার জেতেন অ‍্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তিনি ছাড়া এতেদিন একাধিকবার ইয়াশিন ট্রফি জিততে পারেননি আর কেউ। এবার তার সঙ্গী হলেন দোন্নারুম্মা, যিনি গত মৌসুমে পিএসজির অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখের গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও ফরাসি ক্লাবটির হয়ে লিগ আঁ, ফরাসি কাপ, ফরাসি সুপার কাপও জেতেন তিনি।

নারী ফুটবলের বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের হ‍্যানা হ‍্যাম্পটন।

ইয়ামালকে হারিয়ে ব্যালন দ'র দেম্বেলের

বর্ষসেরা ক্লাবের পুরস্কার পাওয়ার রাতে মাঠে তেতো স্বাদ পেল পিএসজি

পিএসজিকে ট্রেবল জিতিয়ে ইয়োহান ক্রুইফ ট্রফি এনরিকের

ফের কোপা ট্রফি জিতলেন ইয়ামাল