২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের ৪ সপ্তাহের জন্য ছিটকে গেলেন চেলসির জেমস

বিশ্বকাপ বিরতির পর চেলসির ফেরার ম্যাচে হাঁটুতে চোট পেয়েছেন এই ইংলিশ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 01:26 AM

Updated : 29 Dec 2022, 01:26 AM

হাঁটুর চোটে মিস করতে হয়েছে বিশ্বকাপ। লম্বা বিরতির পর ফেরা প্রিমিয়ার লিগে মাঠে নেমে আবারও ছিটকে গেলেন রিস জেমস। এই দফায় চেলসির এই ডিফেন্ডারের ফিরতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে।

ক্লাবের ওয়েবসাইটে বুধবার রাতে একই হাঁটুতে চোট পেয়ে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে চেলসি।

গত ১১ অক্টোবর এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন জেমস। এরপর হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে ডিসেম্বরের শুরু থেকে অনুশীলনে ফেরেন ইংল্যান্ডের এই রাইট-ব্যাক।

বোর্নমাউথের বিপক্ষে মঙ্গলবার ২-০ গোলে জয় দিয়ে প্রিমিয়ার লিগে ফিরেছে চেলসি। এই ম্যাচের ৫৩তম মিনিটে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে যান জেমস। মাঠেই কিছুক্ষণ তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর হেঁটে মাঠ ছাড়েন ২৩ বছর বয়সী এই ফুটবলার।

১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ৮ নম্বরে আছে চেলসি।