২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাভরিঙ্কার বিদায়, শেষ চারে জোকোভিচ

উইম্বলডনের কোয়ার্টার-ফাইনাল থেকেই ছিটকে পড়েছেন স্তানিস্লাস ভাভরিঙ্কা। তবে সহজ জয়ে শেষ চারে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 12:57 PM

Updated : 12 Oct 2022, 03:58 PM

অল ইংল্যান্ড ক্লাবে বুধবার ভাভারিঙ্কা হেরে যান ২১তম বাছাই ফ্রান্সের রিচার্ড গাসকের কাছে। ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন আর এ বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ী সুইস তারকার হারটি ৪-৬, ৬-৪, ৬-৩, ৪-৬, ৯-১১ গেমে। 
 
২০ বছর পর এবার উইম্বলডনে শীর্ষ চার বাছাইয়ের সেমি-ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা জেগেছিল। জোকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে; যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা এই তিনজন সেমি-ফাইনালে উঠলেও চতুর্থ বাছাই ভাভরিঙ্কা পারেননি। 
 
ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারান জোকোভিচ। সেমি-ফাইনালে গাসকের মুখোমুখি হবেন তিনি। অপর সেমি-ফাইনালে খেলবেন ফেদেরার ও মারে।