২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের নতুন উল্কিতে বোন রাফায়েইয়া

নিষেধাজ্ঞার কারণে কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়ার সুযোগটা কাজে লাগাচ্ছেন নেইমার। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 09:57 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কাটানোর সময়ের ছবি ইনস্টাগ্রামে দেন নেইমার। বোন রাফায়েইয়ার সঙ্গে ছবি তোলেন তিনি।
 
এ মাসের গোড়ার দিকে নিজের ডান বাহুতে আঁকা একটি নতুন উল্কির ছবিও ইনস্টগ্রামে দেন নেইমার। তার সেই উল্কিতে আছে রাফায়েইয়ার অবয়ব।
 
এ ছাড়া পায়ের চোটে পড়া বাবার সঙ্গে ছবি তুলেও তা ইনস্টাগ্রামে দেন বার্সেলোনার ফরোয়ার্ড।
 
কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড দেখেন নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন বার্সেলোনা ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করলে কোপা আমেরিকা শেষ হয়ে যায় তার।