২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ছেড়ে ইউভেন্তুসে খেদিরা

রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দিচ্ছেন সামি খেদিরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 11:27 PM

Updated : 12 Oct 2022, 03:47 PM

ইতালির ক্লাব ইউভেন্তুস মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, জার্মানির এই মিডফিল্ডার বিনা ট্রান্সফার ফিতে আগামী ১ জুলাই এবারের চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ইউভেন্তুসে যোগ দেবেন।
 
সেরি আর চ্যাম্পিয়ন দলে ৪ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন খেদিরা।
 
জন্ম শহরের ক্লাব স্টুটগার্ট থেকে ২০১০ সালে রিয়ালে যোগ দেন খেদিরা। দলটির হয়ে একটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জয় করেন তিনি। 
 
গত মৌসুমে অনেকবার চোটে পড়ায় সব মিলে ক্লাবের হয়ে মাত্র ১৭ ম্যাচে মাঠে নামেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।
 
খেদিরার রিয়াল ছাড়ার খবরটি আগেই নিশ্চিত ছিল। বাকি ছিল শুধু তার নতুন দল নির্ধারণের। 
 
গণমাধ্যমের খবর অনুয়ায়ী, জার্মানির হয়ে ৫৪ ম্যাচ খেলা খেদিরাকে কেনার আগ্রহ ছিল ইংল্যান্ডের ৩ দল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনালের।