২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মনের জোরেই ফাইনালে ইউভেন্তুস'

দলের ভারসাম্য আর খেলোয়াড়দের মনের জোরই ইউভেন্তুসকে ফাইনালে তুলেছে বলে মনে করেন কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 05:14 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর হামেস রদ্রিগেসদের মতো তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ইউভেন্তুস।

নিজেদের মাঠে প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল আল্লেগ্রির দল। বুধবার দ্বিতীয় পর্বে সান্তিয়াগো বের্নাবেউতে রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। দুই পর্ব মিলিয়ে ৩-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইতালির চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে রিয়ালকে হারাতে পারার রহস্য উন্মোচন করেন আল্লেগ্রি।

"দ্বিতীয়ার্ধটা কঠিন ছিল। …আমি মনে করি, ভারসাম্য আর মানসিক শক্তি আমাদের জিতিয়েছে।"

বার্সেলোনার সঙ্গে ৬ জুন বার্লিনের ফাইনাল নিয়েও কথা বলেন আল্লেগ্রি।

"অসাধারণ এক প্রতিপক্ষের বিপক্ষে সত্যি কঠিন একটি ফাইনাল হতে চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফিট থেকে আর তৈরি হয়ে ম্যাচটিতে যাওয়া।"

পুরনো খবর:

বার্সার 'এমএসএন' নিয়ে ভয় ইউভেন্তুসের
মেসির রেকর্ড ছোঁয়ার সান্ত্বনা রোনালদোর
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আনচেলত্তি
রিয়ালের জালে মোরাতার 'অম্লমধুর' গোল
রিয়ালকে বিদায় করে বার্সার প্রতিপক্ষ ইউভেন্তুস