২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্নেই থাকছেন গার্দিওলা

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। আগামী মৌসুমেও বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে আলিয়াঞ্জ আরেনায় থাকার কথা জানিয়েছেন স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:32 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বার্সেলোনার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গার্দিওলার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠে।

শিষ্যদের আশ্বস্ত করে গার্দিওলা বলেন, “ছেলেরা, আমি দুইশ’ মিলিয়নবার বলেছি যে, এখানে আমার আরও এক বছরের চুক্তি আছে। আগামী মৌসুমে আমি এখানে থাকব।”

২০১৩ সালে গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন। বুন্দেসলিগার সফলতম দলটির কোচ হিসেবে এ পর্যন্ত দুটি লিগ শিরোপা ও একটি করে জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছেন তিনি।