২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে দাবাড়ু সিয়ামের স্বর্ণপদক

তুরস্কের একটি দাবা প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন ইকরামুল হক সিয়াম। ১ম কেওপি ইয়ুথ ফেস্টিভাল দাবায় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের এই তরুণ দাবাড়ু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:27 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বাংলাদেশ দাবা ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, তুরস্কের কনিয়াতে হওয়া এই আসরে সবার সেরা হওয়ার সুবাদে ট্রফি ও স্বর্ণপদক পেয়েছেন সিয়াম।
 
জাতীয় জুনিয়র দাবার গত আসরে রানারআপ হয়েছিলেন সিয়াম।