২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালেন্সিয়ার বিপক্ষে ড্র ম্যাচই প্রেরণা আনচেলত্তির

ভালেন্সিয়ার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ায় রিয়াল মাদ্রিদের শিরোপা-স্বপ্ন আরও ম্লান হয়ে গেছে ঠিক, তবে এই ম্যাচই আবার কার্লো আনচেলত্তিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচটির জন্য প্রেরণা যোগাচ্ছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 02:48 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

ভালেন্সিয়ায় কপাল পুড়ল রিয়ালের
শিষ্যদের খেলায় মুগ্ধ বার্সা কোচ
বার্সেলোনায় নেইমারের ৫০
নেইমার, পেদ্রোর গোলে শিরোপা লড়াইয়ে এগিয়ে বার্সা

গত শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ভালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। এই ড্রর পর ৩৬ ম্যাচ শেষে স্পেনের লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ৮৬ হলো। আর সমান ম্যাচে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯০। 
 
লিগের শিরোপা দৃষ্টিসীমার বাইরে নিয়ে যাওয়া ম্যাচটির পরও এক দিক থেকে খুশি রিয়ালের কোচ আনচেলত্তি। 
 
“ফল ভালো ছিল না, কিন্তু আমাদের পারফরম্যান্স খুব ভালো ছিল। গোল করার অনেক সুযোগ পেয়েছি আমরা, শেষ পর্যন্ত লড়াই করেছি এবং জয় প্রাপ্য ছিল। কিন্তু এটা যথেষ্ট নয়। বুধবার আমরা ভালো করব।”
 
আগামী বুধবার নিজেদের মাঠে ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে খেলবে রিয়াল। প্রথম পর্বে ইউভেন্তুসের মাঠে ২-১ গোলে হেরে আসে তারা। 
 
ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচে শিষ্যদের কাছ থেকে ভালেন্সিয়ার বিপক্ষে খেলাটাই চান আনচেলত্তি। 
 
“আমার সব খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিয়েছে এবং (তারা) জানে একইভাবে খেলতে পারলে তা তাদের বার্লিনে (চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে) নিয়ে যেতে পারে।”