২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ম্যাচের আগে হোঁচট ইউভেন্তুসের

ইতালির শীর্ষ লিগ সেরি আয় হোঁচট খেয়েছে ইউভেন্তুস। শনিবার রাতে কালিয়ারির সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে ৪ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া দলটি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 12:15 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

শনিবার ইউভেন্তুস স্টেডিয়ামে ম্যাচের ৪৫তম মিনিটে পল পোগবার গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ৮৬তম মিনিটে গোলটি শোধ করে দেন কালিয়ারির ডিফেন্ডার লুকা রোসেত্তিনি। 
 
এই ড্রয়ের ফলে ৩৫ ম্যাচে ইউভেন্তুসের পয়েন্ট হলো ৮০।
 
আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াইয়ের আগে এই ড্র ইউভেন্তুসের জন্য একটা ধাক্কা বটে।
 
রিয়ালের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জিতে ফাইনালে ওঠার পথে এগিয়ে আছে ইউভেন্তুস।