২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে মোহামেডানের শুভসূচনা

চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বন্দর নগরীর দলটির বিপক্ষে মোহামেডানের জয়টি ৫-০ ব্যবধানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 07:39 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার মোহামেডানের ইসমাইল ২টি, সবুজ, জনি ও অরূপ একটি করে গোল করেন।

প্রথমার্ধে মোহামেডানের আক্রমণ থেকে নিজেদের গোলপোস্ট আগলে রাখে চট্টগ্রাম আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ সপ্তম স্থান পাওয়া দলটি।

৫৯তম মিনিটে ইসমাইলের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের তিনবারের রানার্সআপ মোহামেডান। এরপর তিন মিনিটের ব্যবধানে সবুজ ও জনি লক্ষ্যভেদ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী দলটি।

৮৬তম মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোলটি করেন ইসমাইল। আর যোগ করা সময়ে ব্যবধান ৫-০ করেন অরূপ।