২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতেই পয়েন্ট খোয়াল আবাহনী

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। দুই দফা এগিয়ে গিয়েও রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে জর্জ কোটানের শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 09:09 PM

Updated : 12 Oct 2022, 03:31 PM

পুরনো খবর:

মুক্তিযোদ্ধার জয়ের ম্যাচে দুটি আত্মঘাতী গোল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আবাহনী ও রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করে। আবাহনীর হয়ে সাবলস সরবা ও গ্যাবর ড্যামিয়েন এবং রহমতগঞ্জের গিদিওন সলোমন ও মান্নাফ রাব্বি একটি করে গোল করেন।

দুই দলই প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়।

৫৭তম মিনিটে সরবার গোলে এগিয়ে যায় আবাহনী। এক মিনিট পরই সলোমনের গোলে সমতা ফেরায় রহমতগঞ্জ।

৭২তম মিনিটে গ্যাবরের গোলে ফের এগিয়ে যায় আবাহনী কিন্তু ২-১ স্কোরলাইন ধরে রাখতে পারেনি তারা। ৯০তম মিনিটে মান্নাফের গোলে শেষ পর্যন্ত ড্র করে, এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।