মুক্তিযোদ্ধার জয়ের ম্যাচে দুটি আত্মঘাতী গোল
প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ফেনী সকারকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচে তিন গোলের মধ্যে দুটিই হয়েছে আত্মঘাতী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার দিনের দ্বিতীয় খেলায় মুক্তিযোদ্ধার মানিক ও ফেনী সকারের বিপ্লব আত্মঘাতী গোল করেন। ম্যাচের অপর গোলটি মুক্তিযোদ্ধার এনামুলের।
দ্বাদশ মিনিটে এনামুলের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৪৫তম মিনিটে মুক্তিযোদ্ধার মানিক আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে ফেনী সকার।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিট পর ফেনী সকারের বিপ্লব আত্মঘাতী গোল করলে মুক্তিযোদ্ধা ফের এগিয়ে যায়। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।
দিনের প্রথম ম্যাচে আবাহনী ও রহমতগঞ্জ ২-২ গোলে ড্র করে।
