২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ গোলে মেসিকে ছাড়িয়ে ফের শীর্ষে রোনালদো

গ্রানাদার বিপক্ষে সবসময়ই সফল রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে এবার দুর্বল প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে একাই ৫ গোল করে মেসিকে ছাড়িয়ে লা লিগার মৌসুমের গোলদাতাদের তালিকার শীর্ষে উঠেছেন পর্তুগাল অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 07:55 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

পুরনো খবর:

রোনালদোর বিধ্বংসী রূপে আনচেলত্তির স্বস্তি
হ্যাটট্রিকের রেকর্ডে মেসির পাশে রোনালদো
বিধ্বংসী রোনালদোয় রিয়ালের বিশাল জয়

গ্রানাদার বিপক্ষে ৯-১ গোলে জেতা ম্যাচে রোনালদোর আনন্দের উপলক্ষ আছে আরও। মৌসুমের শুরুটা দুর্দান্ত করলেও এই বছরের শুরু থেকে হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন পর্তুগালের তারকা। মাঝে কিছুদিন গোল খরাতেও ভুগেছিলেন তিনি। আর ঠিক উল্টো রূপে ফেরেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। একের পর এক গোল করে লা লিগায় গোলদাতাদের তালিকায় রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসেন তিনি। 
 

গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে ৩১ গোল ছিল রোনালদোর, আর মেসির ছিল ৩২ গোল। ম্যাচ শেষে এখন রোনালদোর গোল সংখ্যা এক লাফে ৩৬।  রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে রোনালদোর কৃতিত্ব আছে আরেকটি, লা লিগার ইতিহাসে মেসির গড়া সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। এখানে দুই জনেরই হ্যাটট্রিক ২৪টি করে।